শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।

হাইকমিশন সতর্ক করে জানিয়েছে, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে দালালদের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে অর্থের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় ও ভিসা আবেদন-সংক্রান্ত কাগজপত্র ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা উচিত নয়। ভিসা সংক্রান্ত যেকোনো কাজের ক্ষেত্রে আবেদনকারীদের অনুমোদিত ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

হাইকমিশনের এই সতর্কবার্তার মাধ্যমে ভিসা প্রত্যাশীদের দালালের প্রতারণা এড়িয়ে সরাসরি সরকারি নির্ধারিত ব্যবস্থায় আবেদন করার বিষয়ে সচেতন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ট্রাম্প হোয়াইট হাউসের নতুন বলরুম প্রকল্পে নতুন স্থপতি নিয়োগ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দলের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, পরীক্ষা বন্ধ অনেক প্রতিষ্ঠানে

‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক