বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, ৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ

Spread the love

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই ঘটনায় দুটি মামলা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল পতাকাবাহী একটি গাড়ি। বিষয়টি নজরে এলে ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ট্রাফিক কর্মকর্তারা জানান, গাড়িটি উল্টো পথে চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনায় দুটি মামলা করা হয় এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। ওই সময় গাড়িতে সংশ্লিষ্ট মন্ত্রীও ছিলেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ব্যবহৃত গাড়ি। একই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের একটি সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটাই প্রথম। তাদের মতে, ঘটনাটি নজিরবিহীন।

অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রী বা সচিবদের গাড়ি উল্টোপথে চলার অভিযোগ গণমাধ্যমে এসেছে। তবে এসব ঘটনায় মামলা হওয়ার নজির খুব একটা দেখা যায়নি।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে এ ধরনের আইনগত ব্যবস্থা দেশের শীর্ষ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে। সড়কে ট্রাফিক আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য—এই বিষয়টিও এর মাধ্যমে স্পষ্ট হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেলিকপ্টারের ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

মিরসরাই শিল্পাঞ্চলে তুরস্কের সানকোর ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের বড় পরিকল্পনা

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে : ববি হাজ্জাজ

পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৫

জামায়াতের বিরুদ্ধে ‘জঙ্গি’ অপবাদের অভিযোগ চরমোনাই পীরের

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত

দেড় যুগ পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার প্রবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন