বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বোয়িং কেনায় তারেক রহমানকে ট্রাম্পের ধন্যবাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ট্রাম্প এ চিঠি পাঠান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। হোয়াইট হাউসের প্যাডে পাঠানো চিঠিতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি তিনি পেয়েছেন। এ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং তিনিও বিষয়টি ভুলবেন না। পাশাপাশি অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশাবাদ জানান তিনি।

বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কঠিন সময় পার করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি মনে করেন।

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশের কাছে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির বিষয়টি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্পের অবদান তুলে ধরতে গিয়ে তিনি এ প্রসঙ্গ আনেন।

পোস্টে সার্জিও গোর দাবি করেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশের চেয়েও বেশি। বিশেষ দূতের এই বক্তব্যের এক দিন পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান ট্রাম্প।

এদিকে গত সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও বোয়িং কেনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে এবং এর পাশাপাশি আরও উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।

চুক্তি অনুযায়ী ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সরবরাহ করার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াকআউট

২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের ঢাকা সফর

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইসরায়েলের নতুন আকাশযুদ্ধ সক্ষমতা

খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও

নরেন্দ্র মোদীর অভিনন্দন: তারেক রহমানের নেতৃত্বে অবিস্মরণীয় জয়

রোমান্টিক সম্পর্কের চেয়েও বেশি নারীদের বন্ধুত্বের গড় আয়ু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩২৫

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার