রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুই সপ্তাহে ৯ খুন, আতঙ্কে রংপুরবাসী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

Spread the love

শান্ত জনপদ হিসেবে পরিচিত রংপুরে হঠাৎ বেড়েছে হত্যাকাণ্ড। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অন্তত নয়জন খুন হয়েছেন। এর মধ্যে সাতজনই রংপুর মহানগরীর বাসিন্দা। একের পর এক হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জমিজমা নিয়ে বিরোধ, পরকীয়া, মাদক সেবনে বাধা, পারিবারিক বিরোধ, তুচ্ছ ঘটনা এবং ছিনতাইয়ের মতো বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতির কারণে অনেকে রাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।

সর্বশেষ ২৮ আগস্ট রাতে রংপুর মহানগরীর সীমান্তবর্তী গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টার কাউয়া ফান্দা এলাকায় মোখলেসুর রহমান (৪০) নামে এক অটোচালককে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মোখলেসুর রহমান গঙ্গাচড়া ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রংপুর নগরীর বুড়িরহাট থেকে যাত্রী নিয়ে গজঘণ্টার কাউয়া ফান্দা এলাকায় যাচ্ছিলেন মোখলেসুর। নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে ১৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ মিয়া (৩৫)। জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত হওয়ার নয় দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৬ আগস্ট মহানগরীর হারাগাছ এলাকায় সিদ্দিক হোসেন (৩৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চরচতুরা গ্রামের একটি সড়কের পাশে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ আগস্ট মিঠাপুকুরে মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার পর বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হয় বলে জানা গেছে। জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ২২ আগস্ট রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তীকে (১২) হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ১৩ আগস্ট নগরীর তাজহাট আনসারি মোড় এলাকায় রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাকা ও অটোরিকশা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

হঠাৎ হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, নগরীর আলোচিত চার হত্যাকাণ্ড নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। মহানগর পুলিশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। অন্য হত্যাকাণ্ডগুলোর বিষয়ে তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধ ও প্রেমঘটিত কারণে এসব ঘটনা ঘটেছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

তবে স্থানীয়দের আশঙ্কা, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি জোরদার করা না হলে রংপুরে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে যা বলল যুক্তরাষ্ট্র

কুয়ালালামপুরে ট্রাম্পবিরোধী দ্বিতীয় দফা বিক্ষোভ

র‍্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনায় নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা এরদোয়ানের সমর্থন

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দোয়ার ঢল–দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনা

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কড়া নির্দেশনা