শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

Spread the love

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের মোট ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত দৃষ্টিশক্তিহীন যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমসহ আরও অনেকে নিয়োগপত্র পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত পরিবারের সদস্যরা চাকরির নিয়োগপত্র পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গুম-খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বজন হারানোর বেদনা ও অনিশ্চয়তার মধ্যে থাকা পরিবারগুলোর জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুম-খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

সর্বশেষ - অপরাধ