বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

Spread the love

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে সাত ধরনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাউশির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রতিযোগিতাটি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে প্রতিযোগিতা-সংক্রান্ত ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থানে ড্রপডাউন ব্যানার স্থাপন করতে হবে।

এ ছাড়া শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে তাদের আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে প্রতিযোগিতার লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে তথ্য ছড়িয়ে দিতে শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এ-সংক্রান্ত তথ্য প্রদর্শন করতে হবে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও প্রতিযোগিতা সম্পর্কে প্রচার-প্রচারণা নিশ্চিত করতে হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে ফুটবল প্রতিযোগিতাটির প্রচার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদে ফেরার লড়াই: অ্যাপোলোর গৌরব বনাম আর্টেমিসের চ্যালেঞ্জ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারেক রহমান

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, যমুনায় যাচ্ছেন ফখরুল

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ও বৃষ্টির আভাস

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ওসমান হাদি হত্যা মামলা : সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন