মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এমপি আবু সুফিয়ানের সঙ্গে জনতার প্রবাসী’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতার প্রবাসী-এর চেয়ারম্যান জনাব এ এইচ এম মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা দেশের সামগ্রিক পরিস্থিতি, চট্টগ্রামের উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে জনতার প্রবাসী চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানকে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

জনতার প্রবাসী চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে জনতার প্রবাসী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট থাকবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি প্রবাসীদের কথা তুলে ধরতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে তাঁরা একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার: ৮,৭৭০ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’

রমজানে স্কুল ছুটির নতুন নির্দেশনা

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী

সারজিস ও নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

ফার্মগেট–রাজাবাজারে তিন ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

উচ্ছেদের পর হকারদের জন্য পুনর্বাসন উদ্যোগ

বিএনপির প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসছে

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু