সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান যুদ্ধ ‘নতুন ধাপে’ যাচ্ছে, পাশে চাই মিত্রদের: মাইক জনসন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। একই সঙ্গে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের পাশে মিত্র দেশগুলোও থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক জনসন বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত নতুন একটি পর্যায়ে যেতে চলেছে। তার প্রত্যাশা, পরবর্তী ধাপে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।

ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে জনসন বলেন, আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রভাব সাগরেও দেখা যাচ্ছে। ইরানি বন্দরগুলো ঘিরে নতুন করে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জাহাজে তল্লাশি ও অচল করার ঘটনাও ঘটেছে।

অবরোধ কার্যক্রমে ইউএসএস জন ফিন ও ইউএসএস রসের মতো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে জানানো হয়েছে।

এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র শেয়ার করেছেন। এর আগের দিন এক সমাবেশেও তিনি অঞ্চলটিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

টানা বর্ষণ ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, বিপৎসীমার ওপরে তিস্তা

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

দারুননাজাত কামিল মাদরাসার অভাবনীয় সাফল্য: দাখিলে ৬১৭ জন জিপিএ-৫

জাকসু নির্বাচন থেকে কমিশনারের পদত্যাগ

কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ

বিএনপির জয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সহায়তা ঘোষণা

চরমপন্থা ও ফ্যাসিবাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ