রবিবার , ২৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

Spread the love

সরকারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আরও সৃজনশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবিলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এ দায়িত্ব পালনের জন্য সঠিক ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতীতে সিদ্ধান্ত নেওয়ার পর বাস্তবায়নে দেরি হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। এতে মন্ত্রণালয়ের কার্যক্রমের মান ও সুনাম বাড়ার পাশাপাশি সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ