শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেতে পারেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

দায়িত্ব পেলেন যারা

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব শূন্য হয়। নতুন মন্ত্রী আবদুল মঈন খানকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রশিদুজ্জামান মিল্লাত আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অন্যদিকে আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দায়িত্ব পালন করছেন।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে আগে থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন

জঙ্গি-সন্ত্রাসীরা পলাতক, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

বিএনপি সরকার গঠন করলে মেয়েদের উচ্চশিক্ষা হবে বিনামূল্যে : ডা. জুবাইদা রহমান

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর কাল

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা : ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর