শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

Spread the love

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একই সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিইসি বলেন, ভালো নির্বাচনের জন্য দরকার সকলের সমর্থন

সংসদে জ্বালানি সংকট নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘যোগসূত্র’ পেয়েছে তদন্তে

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার