সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকাসহ দেশের আশপাশের এলাকায় এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, এই স্বল্পমাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। ভূমিকম্পটির মাত্রা কম থাকায় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় কেবল হালকা কম্পন অনুভূত হয় এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত