শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

দেশের একজন নাগরিকও যেন অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্য অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক গুণগত মান বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন একটি বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হবে যাতে নাগরিকদের আর চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। এই প্রসঙ্গে তিনি আরও ঘোষণা দেন যে, দেশের শিশু স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে আগামী অক্টোবর মাসেই পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটির ফলক উন্মোচন, বৃক্ষরোপণ, বিশেষ মোনাজাত এবং বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই নতুন শয্যা যুক্ত হওয়ার ফলে বিশেষায়িত এই ইনস্টিটিউটের মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্ট চিকিৎসকদের দাবি অনুযায়ী, এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক নিউরোসায়েন্সেস হাসপাতাল হিসেবে পরিচিতি পেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তিতে সই

গুমের শিকারদের সুবিচার, কঠিন আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘ মহাসচিবের শান্তি ও আলোচনার আহ্বান

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

যুদ্ধে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ান কমান্ডাররা: প্রতিবেদন

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

চিকিৎসকসহ ১৪৪ জন চিহ্নিত

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

এনবিআর কার্যালয়ে অলিখিত নিষেধাজ্ঞা, আন্দোলনকারীদের ক্ষোভ