বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করল বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

Spread the love

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বিএনপির নীতি-নির্ধারণী পর্যায় এবং শীর্ষ নেতৃত্বের সম্মতি ও সবুজ সংকেতের পর তাঁর নাম নিশ্চিত করে মনোনয়ন ফরম সংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষ্যে পূর্ণ এখতিয়ার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল, যা নিয়ে বিগত কয়েক দিন ধরে দলীয় ফোরামে দীর্ঘ আলোচনা চলে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। এই পদে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। ফলে দীর্ঘ দিন পর জাতীয় সংসদে ভোটের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের একটি পরিবেশ তৈরি হতে যাচ্ছে, যেখানে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত