মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

Spread the love

সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও দেশীয় সংকট কাটাতে ভারতে যেমন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি উভয় খাতের উপস্থিতি রয়েছে, ঠিক তেমনই বাংলাদেশেও জ্বালানি তেল আমদানির ব্যবস্থা বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিগত আলোচনা হয়েছে বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সার্বিক সংকটের জেরে তেলের বাজারে অনাকাঙ্ক্ষিত জোগান সংকট সৃষ্টি এবং পরবর্তীতে অনলাইন কালোবাজারির তীব্রতা ঠেকাতে এমন সিদ্ধান্ত ভাবা হচ্ছে। পাশাপাশি একটি এফএসআরইউ (FSRU) বন্ধ হওয়ার প্রেক্ষাপটে গ্যাসে যে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তা কাটাতে সরকার দ্রুত শিল্পমালিকদের সঙ্গে বৈঠকে বসবে। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুতের পরিবেশগত ও অর্থায়নের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সরকার সোলার পলিসি বাস্তবায়নে কঠোর ও অ্যাগ্রেসিভ ভূমিকা নেবে এবং ওপেক্স (OPEX) মডেলের আওতায় ঢাকা থেকে শুরু করে সারা দেশে বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার রূপরেখা বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

লিবিয়ার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

বেগম খালেদা জিয়া সম্পর্কে মির্জা ফখরুলের আবেগঘন ভাষণ: “গণতন্ত্রের অতন্দ্র প্রহরী”

শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

সাগর-রুনি হত্যা মামলা: ১২২ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি

গুলশানে নেতাকর্মীদের ঢল তারেক রহমানের অপেক্ষায়

রাজধানীতে মেট্রোরেলে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার