সোমবার , ১০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ

Spread the love

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্ধারিত প্রক্রিয়া শেষে পরীক্ষार्थी ও অভিভাবকেরা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস এবং নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি নিশ্চিত করেছে যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্র কার্যালয় থেকে সরাসরি কোনো ফলাফল বিতরণ করা হবে না।

ফল দেখতে পরীক্ষার্থীরা অনলাইন পোর্টালে (eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd) রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে পারবে। এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল> <২০২৬> লিখে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। প্রকাশিত ফলে কেউ অসন্তুষ্ট হলে বা ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে মে মাসে শেষ হলেও নির্দিষ্ট সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

সর্বশেষ - অপরাধ