সোমবার , ৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ উচ্চপর্যায়ের সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্রুত কার্যকর হতে যাওয়া সার্বিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ/CEPA) বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। চুক্তিটি কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ অভূতপূর্ব গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠককালে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক আগ্রহের কথা তুলে ধরে সফররত বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বহু কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে বিনিয়োগ করছে এবং নতুন করে আরও বহু প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য মুখিয়ে আছে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, টেলিযোগাযোগ, খেলনা এবং বিশেষ করে জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং) খাতে বৃহৎ কোরিয়ান বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা এবং বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে দেশে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও জাহাজ শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে একটি বিশেষ প্রদর্শনী ও সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয় এবং প্রধানমন্ত্রী কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সরকারের শীর্ষ উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

ওসমানীনগরে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জনতার প্রবাসী’র শুভেচ্ছা

ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী: তিন অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ভাষণ: “ফ্যাসিস্টের দোসরদের জন্য সংসদ নয়”

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ