জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) ভোলা জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার রাতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোরহানউদ্দিন গ্রিডের আওতাধীন সঞ্চালন লাইনের পাশের ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কাটা (রাইট-অব-ওয়ে) এবং প্রয়োজনীয় লাইন মেরামতের জন্য ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। এর ফলে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলা সদরের সকল এলাকা, চরফ্যাশন-২ ফিডার এলাকা এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।



















