বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

Spread the love

একটি দেশের গণতন্ত্র ও শাসনব্যবস্থা তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয়, যখন তৃণমূলের স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. পয়েন্টগাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নত বিশ্বে স্থানীয় সরকারই শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনের মূল ভিত্তি। স্বাধীনতার পর বাংলাদেশে একে কাঙ্ক্ষিত মাত্রায় রূপ দেওয়া না গেলেও বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রকৃত অর্থে শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, জনপ্রতিনিধিদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং তাদের জন্য ট্রাস্ট গঠনসহ সার্বিক কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে আগামী দিনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন তৃণমূলের উন্নয়ন ও ত্রাণ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে থাকবে বিজিবির ৩৭ হাজার সদস্য, ব্যবহার করবে না প্রাণঘাতী অস্ত্র

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে তৎপরতা

ইরান-মার্কিন চুক্তিতে জটিলতা: ট্রাম্পের সম্ভাব্য অনীহা

শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭০০ কোটি ডলার সরিয়েছেন: গভর্নর

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক

আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ