বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পেট্রোল পাম্পে তেলের কোনো সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান মালিক সমিতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

দেশে জ্বালানি তেলের কোনো প্রকার ঘাটতি নেই এবং দেশের সব পেট্রোল পাম্পেই পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে পেট্রোল পাম্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার (২২ জুলাই, ২০২৬) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বিশেষ জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ গ্রাহকদের প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেল ক্রেতাদের উদ্দেশ্য করে বলা হয়, দেশের প্রতিটি পেট্রোল পাম্প থেকে স্বাভাবিক নিয়মেই চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কোনো প্রকার অসত্য গুজবে কান না দিয়ে যার যার প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক পরিমাণ তেল কেনার অনুরোধ করা হচ্ছে। অহেতুক বা অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কিনে কৃত্রিম সংকট কিংবা বাজারে বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করার জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ - অপরাধ