মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনআইডি সেবা সহজীকরণে মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনসহ একাধিক প্রস্তাব ইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

Spread the love

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা দ্রুত, সহজ ও সুষম বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির ১২তম বৈঠক শেষে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। নতুন প্রস্তাবের ফলে এখন থেকে পিএসসি, জেএসসি ও এসএসসির সনদপত্রের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্মতারিখ সংশোধনের সুযোগ মিলবে, যার ফলে নাগরিকদের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘসূত্রতার মুখোমুখি হতে হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসীদের ভোটার নিবন্ধন সহজ করতে দুই ধাপের জটিল প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; এখন প্রবাস থেকে তথ্য ও বায়োমেট্রিক সরাসরি আপলোড হলেই ঢাকায় দ্রুত যাচাই শেষে কার্ডের চূড়ান্ত অনুমোদন মিলবে। এ ছাড়া ভোটার এলাকা স্থানান্তরের আবেদন সম্পূর্ণ অনলাইনে করার সুযোগ, এনআইডির ১৫ বছর মেয়াদি নবায়নের সময় ‘ফ্যামিলি ট্রি’ বা পরিবারের তথ্য সংযুক্তির বাধ্যবাধকতা এবং এসব সেবার ক্ষেত্রে নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ