বুধবার , ১৫ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে (গুদাম) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই, ২০২৬) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানাটির গোডাউনে হঠাৎ আগুন লেগে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আদমজী ইপিজেড (বেপজা) কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশে বাধা প্রদান করে বলে অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে আগুন সম্পূর্ণ নেভানোর পাশাপাশি ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না বা কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারত–পাকিস্তানকে পৃথক গ্রুপে রাখল আইসিসি

লোকজনকে দ্রুত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো ছাড়তে বলল ইরান

ওমরাহ ভিসার মেয়াদ কমে এক মাস, ১ নভেম্বর থেকে কার্যকর

বিএনপির অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী ও প্রতীক বরাদ্দের উৎসব

স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিদ্যুৎ প্রকিউরমেন্টের দিকে এগোচ্ছে বাংলাদেশ’

অনলাইনে সহজে ফুয়েল পাস রেজিস্ট্রেশন পদ্ধতি

সালমানের আগে কার সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া? ফাঁস হলো পুরনো রহস্য

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি”

গ্রিসে বাড়ছে বাংলাদেশি কর্মীর সুযোগ, এমওইউ নবায়নের আশ্বাস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদলের পৃথক বৈঠক