বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি-এইচএসসির সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণের লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরীক্ষাগুলো বছর শেষে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়ে আসছিলেন, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই সংবাদ সম্মেলনের আগে, গতকাল বুধবার (১৩ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময় নির্ধারণে বিভিন্ন অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী পরীক্ষা দুটি ডিসেম্বরে শেষ করার প্রস্তাব দিলেও অংশীজনরা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে শুরু করার বিষয়ে মতামত দিয়েছেন। আজকের সংবাদ সম্মেলন থেকেই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানুষের ভাগ্য বদল ও সুষম উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিন ছুটি

প্রধান উপদেষ্টা ইউনূসের ঘোষণা: ২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা

ডাকসু নির্বাচন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

রোজায় সংকট ঠেকাতে আসবে পৌনে ৩ কোটি লিটার সয়াবিন