বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনড় অবস্থানের জেরে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত চলতে পারে। ট্রাম্প মনে করছেন, সরাসরি সামরিক হামলার তুলনায় নৌ অবরোধ বেশি কার্যকর কৌশল। তার দাবি, এই অবরোধের কারণে ইরানের অর্থনীতি চরম চাপে পড়েছে এবং দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিও সংকটাপন্ন হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি অচলাবস্থার দিকে যাওয়ায় তেলের বাজারে উদ্বেগ বেড়েছে। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ফলে এখানকার যেকোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে।

অন্যদিকে, ইরান এই অবরোধের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান জানিয়েছে, অবরোধ তুলে না নেওয়া হলে তারা ‘ভিন্নধর্মী জবাব’ দিতে বাধ্য হবে। একই সঙ্গে তারা কূটনৈতিক আলোচনার আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বিশ্ববাজারে তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইতোমধ্যেই বিভিন্ন দেশের অর্থনীতিতে চাপ তৈরি করতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকট দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের আক্রমণক্ষমতা ১০ গুণ বেড়েছে

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবে না: ভূমিমন্ত্রী

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে, ইন্টারনেট বন্ধে তথ্যবাধা

চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থীদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

ইরানে তীব্র হচ্ছে হামলা, মোতায়েন ৫০ হাজার মার্কিন সেনা

প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাস

বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম