মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কোস্ট গার্ডের আধুনিকায়নে জোর, ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাহিনীটির সার্বিক উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও-এ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীকে আরও কার্যকর করা হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে গঠিত এই বাহিনী বর্তমানে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মাদক চোরাচালান রোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, জলদস্যু দমন এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় অঞ্চলে উদ্ধার কার্যক্রমেও বাহিনীটির অবদান উল্লেখযোগ্য বলে জানান তিনি।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, গত এক বছরে নদীপথে কয়েকশ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এখনো জনবল সংকট রয়েছে, যা পূরণ করা গেলে বাহিনীর কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ