মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিনমজুর এনামুলের বুদ্ধিতে বাঁচলো কয়েকশ ট্রেনযাত্রীর প্রাণ!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ

Spread the love

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের দিনমজুর এনামুল হক (৬৫) তার উপস্থিত বুদ্ধি আর মানবিকতায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে কয়েকশ যাত্রীকে রক্ষা করেছেন। সোমবার (২৩ মার্চ) ভোরে রেললাইনের পাশ দিয়ে কাজের সন্ধানে যাওয়ার সময় তিনি লাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। তাৎক্ষণিক কোনো লাল কাপড় না পেয়ে তিনি পাশের বাগান থেকে কলার মোচা ভেঙে সেটির লাল পাপড়ি লাঠিতে বেঁধে ‘লাল পতাকা’ হিসেবে ব্যবহার করেন। তার এই সংকেত দেখে ঢাকা থেকে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙা অংশের ঠিক আগেই থেমে যায়, ফলে নিশ্চিত এক বড় বিপর্যয় থেকে রক্ষা পায় ট্রেনটি।

এনামুল হকের এই বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি স্থানীয় যুবক শাহিনুর দ্রুত রেলওয়ে অফিসে খবর দেন। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে কাঠ দিয়ে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের ব্যবস্থা করেন এবং পরে লাইনটি পুরোপুরি মেরামত করা হয়। এনামুল হক পেশায় একজন সাধারণ দিনমজুর হলেও তার এই সচেতনতা আজ অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো, এত বড় বীরত্বের কাজ করার পর তিনি বরাবরের মতোই নিরহংকার থেকে নিজের কাজের সন্ধানে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফুলবাড়ী স্টেশন মাস্টার শওকত আলী এলাকাবাসীর এই সচেতনতার ভূয়সী প্রশংসা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত

হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দিচ্ছে সরকার, গুলিবর্ষণের দাবি নাকচ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

তাওসিফ হ’ত্যা’কাণ্ডে মিডিয়ায় আসামির বক্তব্য প্রদানের ঘটনায় আরএমপি কমিশনারকে তলব

জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই

সরকারকে সময় দিন, আস্থা রাখুন: ফারুক

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালী এলএনজি টার্মিনাল চালু হচ্ছে আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ