মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে যে, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এই ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে (১৬.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় (৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস)। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াশিংটনে মেলানিয়া ট্রাম্পের সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিক্ষা ও স্বাস্থ্য খাতে এআই ব্যবহারের আহ্বান

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল

নির্বাহী আদেশে ঈদের ছুটি বর্ধিত: ১৭ থেকে ২৩ মার্চ সরকারি ছুটি

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক

সংবর্ধনায় একমাত্র বক্তা থাকছেন তারেক রহমান

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে “বাচসাস” এর গ্রেট অ্যাচিভমেন্ট

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়