রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি সংকটে ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৮ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কৃচ্ছ্রসাধন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এবার ঐতিহ্যগত আলোকসজ্জা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি যথাযথ নিরাপত্তা ও সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে।

বৈঠকে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এই দিবসটি পালিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ ছাড়াও, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি-কে ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিজিএমইএ, বিকেএমইএ এবং পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদযাত্রা তদারকি করবেন।

মব জাস্টিস এবং সাম্প্রতিক কিছু অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মব কালচার এবং স্পট ক্রাইম এক নয়। নরসিংদীর সাম্প্রতিক ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের উদাহরণ দিয়ে তিনি আশ্বস্ত করেন যে, সরকার মব জাস্টিসের বিষয়ে অত্যন্ত কঠোর এবং বাংলাদেশ থেকে এই সংস্কৃতি নির্মূল করা হবে। এ ছাড়াও, গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগেই পরিশোধ করার বিষয়ে মালিকপক্ষ আন্তরিক বলে তিনি জানান এবং এ ক্ষেত্রে ব্যাংকিং খাতের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে ইসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

জনপ্রশাসন সচিবকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

বিদেশি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি: ১১ মাসেই শোধ ৪০০ কোটি ডলার পার

সাংবাদিক তুহিন হত্যায় ‘হানিট্র্যাপ’ চক্রের যোগসাজশ, আটজন শনাক্ত

মিসরকে হারানোর পর সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক