রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মোট ছয়জন বিশিষ্ট নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার এক অনন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শত প্রতিকূলতা ও রাজনৈতিক জাঁতাকলের মাঝেও দেশনেত্রী যেভাবে অবিচল ছিলেন, তা বাংলাদেশের প্রতিটি নারীর জন্য শক্তির উৎস। বেগম খালেদা জিয়ার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে নারীরা পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিয়ে কাজ করতে পারবেন। এবারের নারী দিবসের মূল সুর সাম্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়নই একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরও পাঁচজন নারী তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় এই স্বীকৃতি লাভ করেন।

সম্মাননা প্রাপ্ত অন্যান্য বিশিষ্ট নারীরা হলেন:

  • নুরুন নাহার আক্তার: অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী।
  • মোছা. ববিতা খাতুন: শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী।
  • নুরবানু কবীর: সফল জননী ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী।
  • মোছা. শমলা বেগম: নির্যাতনের দুঃস্বপ্ন জয় করে জীবন সংগ্রামে বিজয়ী নারী।
  • মোছা. আফরোজা ইয়াসমিন: সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন প্রশ্নে রায় আজ

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বিমানবন্দরের ই-গেট

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৮

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ও বৃষ্টির আভাস

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।