সোমবার , ২ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

Spread the love

চলমান বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, নিয়মিত পুলিশ ফোর্সের পাশাপাশি বর্তমানে কূটনৈতিক জোনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রশংসা করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তার পাশাপাশি ‘স্পেয়ার’ (SPEAR) নামক একটি বিশেষ নিরাপত্তা কর্মসূচি এবং ইলেকট্রনিক জাতীয়তা যাচাই (ENV) প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত জানান, দূতাবাস এলাকার নিরাপত্তা সুসংহত করতে দ্রুততম সময়ে সমঝোতা স্মারক সই হওয়া প্রয়োজন, অন্যথায় বরাদ্দকৃত তহবিল অন্যত্র চলে যেতে পারে। এছাড়া, ইএনভি প্রোগ্রাম বাস্তবায়িত হলে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘গ্রিন জোন’ সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এসব প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

আরও ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রাজধানীসহ দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসাম

ইরানে বোমা ফেলে সৌদিকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন: ‘ইনসাফ’ ও ‘জাস্টিস’-এর আহ্বান

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী