শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে সুইডেন। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড এক জরুরি বার্তায় জানান, ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি বর্তমানে ‘অত্যন্ত অনিশ্চিত’। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সুইডিশ নাগরিকদের আকাশপথ বা স্থল সীমান্ত সচল থাকা অবস্থাতেই দেরি না করে ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্পষ্ট করে বলেন, যারা এই সতর্কবার্তা উপেক্ষা করে ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তাঁদের সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে থাকতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ কোনো সহায়তা করা সম্ভব হবে না। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, কারণ পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে এবং একটি ‘ন্যায্য চুক্তিতে’ পৌঁছাতে বাধ্য করতে সীমিত আকারে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সামরিক পরিকল্পনায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা এমনকি শাসন পরিবর্তনের প্রচেষ্টাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেড় যুগ পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক।

বিএনপি ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

মোসাব্বির হত্যা: প্রধান শুটার জিনাতসহ তিনজন আটক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দোয়ার আহ্বান নাসীরুদ্দীনের

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

শ্রমিকদের বেতন ৭ দিন ও বোনাস ১২ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, টিএসসিতে ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি