বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী এখন তাঁর প্রথম কর্মদিবস পালনের জন্য প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুপুরে সচিবালয়ে পৌঁছানোর পর তাঁকে সেখানে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি তাঁর জন্য নির্ধারিত দপ্তরে প্রথম দাপ্তরিক কাজ শুরু করবেন। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে তাঁর একটি বিশেষ মতবিনিময় সভার কথা রয়েছে, যেখানে তিনি নতুন সরকারের লক্ষ্য ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা নিয়ে দিকনির্দেশনা দেবেন।

বিকেলে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ‘ক্যাবিনেট বৈঠক’ অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পুরো সচিবালয় এলাকাকে ঘিরে আজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ