মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন রমজানে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে সুলভ মূল্যে গরুর মাংস, ড্রেসড ব্রয়লার, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ঢাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চলবে। নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার ২৪৫ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকায় পাওয়া যাবে। সচিবালয়, ফার্মগেট, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় প্রাথমিকভাবে এই সেবা চালু হবে এবং পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত