সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ও গণভোটে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং অফিসারের অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টরা একটি ছোট গাড়ি (কার/জিপ) ব্যবহার করতে পারবেন। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি সেবায় নিয়োজিতদের জন্য কমিশনের অনুমোদন সাপেক্ষে যানবাহন ও মোটরসাইকেল চলাচলের সুযোগ থাকবে। বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ সেবা এবং জাতীয় মহাসড়ক ও বন্দর সংশ্লিষ্ট প্রধান সড়কগুলোতেও এই বিধিনিষেধ শিথিল থাকবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটদের এই নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ