বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদ্রোহীরা বেঈমান, সতর্ক থাকুন: আজহারুল ইসলাম মান্নান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের ‘বেঈমান’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি বলেন, যারা দল থেকে বহিষ্কৃত হয়ে ধানের শীষের বিরুদ্ধে লড়ছেন, তাদের বিষয়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করেছেন এবং ত্যাগের বিনিময়েই আজ তিনি ধানের শীষের প্রতিনিধি।

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মান্নান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে। এছাড়া স্থানীয় মা-বোনদের দীর্ঘদিনের দাবি ‘বৈধ গ্যাস সংযোগ’ প্রদানের বিষয়টিও তিনি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবেই তিনি রাজনীতি করতে চান।

সভায় সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত: বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ

সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

নির্বাচন ইস্যুতে আজ জাপার কেন্দ্রীয় সভা ঢাকায়

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

আজ ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

ফরাসি সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি শুরু ভারতের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ