নোয়াখালীর হাতিয়ায় আয়োজিত এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের শুধু ভোট দিয়েই দায়িত্ব শেষ না করে, কড়ায়-গণ্ডায় ভোটের হিসাব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গত ১৫ বছর মানুষের অধিকার হরণকারীরা দেশ ছেড়ে পালিয়েছে, তবে বর্তমান নির্বাচন বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে নদী ভাঙন রোধ ও বেড়িবাঁধসহ হাতিয়ার দীর্ঘদিনের সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।



















