রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাফ উইমেন’স ফুটসালে দুর্দান্ত জয়, মালদ্বীপের বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় মেয়েদের প্রথম ফুটসাল টুর্নামেন্টে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে এই বিশাল জয়ে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে সাবিনা-মাসুরাদের দল। টুর্নামেন্টের শুরুতেই ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ পরবর্তীতে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায়। বিশেষ করে অধিনায়ক সাবিনা খাতুনের অসাধারণ নেতৃত্ব এবং ফরোয়ার্ডদের গোলক্ষুধা বাংলাদেশকে এই নতুন ফরম্যাটেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। টানা দুবার সাফ জেতার পর ফুটসালের এই ট্রফি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন মাইলফলক যোগ করল।

সর্বশেষ - অপরাধ