শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বক্তব্যে অজ্ঞতার পরিচয়: মাহদী আমীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

Spread the love

ভারতের সঙ্গে তারেক রহমানের গোপন চুক্তির দাবিকে ‘অপপ্রচার ও রাজনৈতিক অপকৌশল’ হিসেবে অভিহিত করেছে বিএনপি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের নেতা ড. মাহদী আমীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যের কড়া সমালোচনা করেন। এর আগে ড. তাহের দাবি করেছিলেন, তিনটি শর্তে ভারতের সঙ্গে চুক্তি করে তারেক রহমান দেশে ফিরেছেন। এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ড. আমীন বলেন, আনন্দবাজার পত্রিকার বরাতে দেওয়া এমন তথ্যের কোনো সত্যতা নেই। তিনি স্পষ্ট করেন যে, বিএনপির রাজনীতির মূলে রয়েছে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব; এবং তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য তারেক রহমানই ধারাবাহিকভাবে আন্দোলন করেছেন।

সর্বশেষ - অপরাধ