শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

মিয়ানমারের কাচিন রাজ্য ও মাগওয়ে অঞ্চলে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিল লক্ষ্য করে জান্তা বাহিনীর পৃথক বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের কাউং জার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে হামলায় ২২ জন নিহত ও বহু শিশু আহত হয়। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, সেখানে কোনো বিদ্রোহী অবস্থান ছিল না, বরং সাধারণ মানুষকে জেনেশুনেই লক্ষ্যবস্তু করা হয়েছে। একই দিনে মাগওয়ে অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় এক শিশুসহ আরও ৫ জন প্রাণ হারান। এছাড়া রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রিত একটি কারাগারে জান্তার হামলায় ২১ জন বন্দি সেনা ও তাদের স্বজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত