বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছাত্র-জনতার ওপর গুলি ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ

Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সম্রাট ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ছয়টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তীব্র উত্তেজনা

বায়োটেকনোলজিই ভবিষ্যতের পথ: শিক্ষা উপদেষ্টা

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান অপরিসীম: ফরিদা আখতার

নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুলের

বেগম খালেদা জিয়া আর নেই

নয়াপল্টনে তারুণ্যের গর্জন: নির্বাচন নিয়ে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির

২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রমজান কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়: প্রধান উপদেষ্টা