মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যার পুনঃতদন্তে সিআইডির সময় বাড়ল ২৫ জানুয়ারি পর্যন্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও সিআইডি তা জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই দিন নির্ধারণ করেন। এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। তবে মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের ওই চার্জশিটে ‘মূল পরিকল্পনাকারীদের নাম না থাকা’ এবং ‘দায়সারা তদন্তের’ অভিযোগ তুলে নারাজি আবেদন করলে আদালত মামলাটি সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী গণসংযোগের সময় হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল আরোহী আততায়ীরা মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ৫ জন বর্তমানে পলাতক রয়েছেন এবং পুলিশ ধারণা করছে তারা ভারতে আত্মগোপন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুদক অনুসন্ধান করবে সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর

চাঁদপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সহযোগী আটক

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার সীমা ও পরিধি বৃদ্ধি

রিলিজ হলো মেজবা শরীফের নতুন গান “ভাবনা”

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব: জাতীয় সংসদে ঐকমত্যের আভাস

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে, ইন্টারনেট বন্ধে তথ্যবাধা

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ