শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসিতে শুনানি চলাকালে হঠাৎ উত্তেজনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

নির্বাচন কমিশনে সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানি চলাকালে আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) আগারগাঁও নির্বাচন ভবনে চরম উত্তেজনা ও বাদানুবাদের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির একপর্যায়ে কমিশন বিরতি দিলে মঞ্চের সামনে পক্ষ-বিপক্ষের আইনজীবীরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু (যার নিজের প্রার্থিতাও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শুনানির অপেক্ষায় ছিল) বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। অন্য একটি আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী ও ১১ দলীয় জোটের নেতা হাসনাত আবদুল্লাহ তখন মিন্টুর আচরণের তীব্র প্রতিবাদ জানান। এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল হাসনাত আবদুল্লাহকে শান্ত করার চেষ্টা করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে অভিযোগ করেন যে, আব্দুল আউয়াল মিন্টু তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। একই সময়ে অন্য এক আইনজীবী অভিযোগ করেন যে, গত শুক্রবারও নির্বাচন ভবনের সামনে এক প্রার্থীর সমর্থকদের হাতে তাঁর ক্লায়েন্ট মারধরের শিকার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেন এবং সংশ্লিষ্টদের নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি ভবিষ্যতে নির্বাচন ভবনে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের কঠোরভাবে সতর্ক করে দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি: শেখ হাসিনা

উপদেষ্টাদের দপ্তর বণ্টন: গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক: পেরাক রাজ্যে ইমিগ্রেশন অভিযান

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়

রামেবি ক্যাম্পাসের শত শত গাছ লুটের অভিযোগ

করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে তছনছ: অন্তত ১৯ জনের মৃত্যু

কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ, তদন্ত চায় বাংলাদেশ