শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পশ্চিম তীরে উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

অধিকৃত পশ্চিম তীরের গাশ এৎজিওন (Gush Etzion) এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর একটি ‘ইয়ানশুফ’ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) সকালে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটি অন্য একটি বড় হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে গত মঙ্গলবার হেলিকপ্টারটি এৎজিওন ব্রিগেড এলাকার একটি খোলা স্থানে জরুরি অবতরণ করেছিল। শুক্রবার যখন সেটিকে রশি দিয়ে বেঁধে আকাশপথে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন মাঝ-আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি নিচে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় হেলিকপ্টারটি হঠাৎ রশি থেকে বিচ্ছিন্ন হয়ে সজোরে মাটির আছড়ে পড়ছে। এদিকে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান এবং ধরপাকড় তীব্রতর হয়েছে। স্থানীয় সূত্র মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ১,০৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২০ হাজার মানুষ গ্রেফতার হয়েছেন।

 সূত্র: শাফাক নিউজ

সর্বশেষ - অপরাধ