বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যা মামলার চার্জশিটে বাদীর নারাজি: পুনরায় তদন্তের আবেদন

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা চার্জশিটের ওপর নারাজি (আপত্তি) জানিয়েছেন মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে বাদীর আইনজীবীরা এই আবেদন জানান। শুনানিতে তারা অভিযোগ করেন, চার্জশিটে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা একটি দায়সারা প্রতিবেদন জমা দিয়েছেন। আইনজীবীরা আরও বলেন, একজন ওয়ার্ড কমিশনারের পক্ষে এমন হত্যাকাণ্ড পরিকল্পনা করা অসম্ভব এবং এর পেছনে শক্তিশালী দেশি-বিদেশি চক্র জড়িত রয়েছে। মামলার শুটার ও মূল মাস্টারমাইন্ডদের এখনো আইনের আওতায় আনা হয়নি উল্লেখ করে মামলাটি অন্য কোনো সংস্থাকে দিয়ে পুনরায় তদন্ত করার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন, যেখানে প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ পলাতক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নাম রয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন এলাকায় দিনে-দুপুরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ জন আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে থাকলেও প্রধান আসামিসহ ৬ জন এখনো পলাতক রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পল্লবীর কিবরিয়া হত্যায় অস্ত্রসহ দুই শুটার গ্রেফতার

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

বিবিসিকে তারেক রহমান: “মনোনয়নে টাকা নয়, জনগণের আস্থা মুখ্য”

পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের ভারতীয় ভিসা চালু হবে