বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ

Spread the love

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমানঘাঁটিগুলোর একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে থাকা এসব ঘাঁটি সংস্কারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং নিরাপত্তা ও কৌশলগত প্রস্তুতি বাড়ানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

টাইমস অব ইন্ডিয়াকে দেশটির সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে নাজুক পর্যায়ে থাকায় সীমান্তবর্তী রাজ্যগুলোতে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতেই এই উদ্যোগ। বিশেষ করে ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডর এলাকায় ভারতের সামরিক গুরুত্ব আরও বেড়েছে।

এই সিদ্ধান্ত এসেছে রংপুরের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্গঠনের উদ্যোগের প্রেক্ষাপটে, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত। ইতোমধ্যে এই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশানগঞ্জ ও আসামের ধুবরি জেলায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে।

সংস্কারের জন্য চিহ্নিত বিমানঘাঁটিগুলোর মধ্যে রয়েছে—

  • জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা
  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট
  • মালদহের ঝালঝালিয়া
  • আসামের ধুবরি

এ ছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রুপসি বিমানঘাঁটি ইতোমধ্যে চালু রয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চল ছিল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা (বর্তমান মিয়ানমার) অঞ্চলে মিত্রবাহিনীর অভিযানের গুরুত্বপূর্ণ রসদঘাঁটি। আসাম, ত্রিপুরা ও বাংলার এসব বিমানঘাঁটি চীন–বার্মা–ভারত থিয়েটার এবং লেডো (স্টিলওয়েল) সড়কের মতো কৌশলগত সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিকেল ৪টায় শপথ, দুপুর ১২টা থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল সীমিত

বাউলশিল্পীর ফাঁসি ও মুক্তির দাবিতে দুই পক্ষের সংঘর্ষ

শাপলা চত্বরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

এনসিপি নেতাদের খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর

গভীর নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন: জলোচ্ছ্বাস, বন্যা ও যোগাযোগ বন্ধ

পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার দাবি

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহমান

ঢাকেশ্বরী মন্দিরে যাবেন ড. ইউনূস

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার