রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ নির্বাচন সামনে, এখনো প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩১ দিন বাকি। নির্বাচন শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ ভবন এখনো পুরোপুরি প্রস্তুত নয়। চলছে ব্যাপক সংস্কার ও মেরামত কাজ, তবে সময়মতো তা শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। এতে প্রায় ৩০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপের কার্যালয়, সংসদীয় কমিটির কক্ষ, আইটি সেন্টার, ভিআইপি কক্ষ, সম্প্রচার ব্যবস্থা, ই-ভোটিং প্রযুক্তি, এসি, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়। এমপি হোস্টেল ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও ভাঙচুর চালানো হয়। প্রায় ৯০ লাখ টাকা লুট হয়, যার উদ্ধারকৃত অংশের বেশির ভাগই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

সরকার গত বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ ভবন ব্যবহারোপযোগী করার সময়সীমা নির্ধারণ করলেও তা পূরণ করা সম্ভব হয়নি। মঙ্গলবার সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে কত দিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ না হলেও আগামী অধিবেশনের আগেই অন্তত প্রধান অংশগুলো ব্যবহারোপযোগী করা সম্ভব হবে। তবে মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন, পুরো সংস্কার কাজ শেষ করতে আরও অন্তত ছয় মাস সময় লাগতে পারে। অনেক কারিগরি কাজ এখনো শুরুই করা যায়নি। বাজেট ঘাটতি এবং গণপূর্ত বিভাগের আওতাধীন কাজে নতুন ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব কাজের মান ও গতি—দুটোই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়ে নতুন আসবাব স্থাপন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং ‘স্মার্ট পার্লামেন্ট’ গড়ার কাজ এখনো অসম্পূর্ণ। লুই আই কানের মূল নকশা অক্ষুণ্ন রেখে সংস্কার করায় কাজটি আরও সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনে উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো মত দিয়েছে এবং এ নিয়ে নির্বাচনের দিন গণভোট হওয়ার কথা। তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, উচ্চকক্ষ কোথায় স্থাপন করা হবে—এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফলে প্রস্তুতি নেওয়ার সুযোগও নেই।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন,
“সংসদের বড় একটি অংশের কাজ করছে গণপূর্ত বিভাগ। তারা ভালো বলতে পারবে। তবে এটুকু বলতে পারি, সংস্কারের কাজ এগিয়ে চলছে।”

সব মিলিয়ে নির্বাচন ও নতুন সংসদের অধিবেশন শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সংসদ ভবনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ। সংশ্লিষ্টরা আশা করছেন, অন্তত জানুয়ারির শেষ নাগাদ অধিবেশন কক্ষ ও প্রধান ব্লকগুলোর কাজ শেষ হবে। তবে একটি পূর্ণাঙ্গ আধুনিক ও ‘স্মার্ট পার্লামেন্ট’ গড়ে তুলতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জয়নুলের প্রতিক্রিয়া

ডা. শফিকুর রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক

প্রাথমিক বৃত্তির ‘ফল ফাঁস’,আসলে কী ঘটেছে

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে গাজা থেকে রকেট হামলা

যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর