বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে জানানো হয়, নির্বাচনী পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু রাখতে ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বাহিনী মাঠে নামবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নির্দেশনায় ভোটকেন্দ্রভিত্তিক জনবল নিয়োগের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

মেট্রোপলিটন এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন সদস্য মোতায়েন থাকবে। দুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে নির্বাচনী সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত