বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশে দাফন করা হবে।
এই জনসমাগমের সুবিধার্থে আগামীকাল ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস চালাবে।
মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ৩১ ডিসেম্বর এই বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে।
এতে ঢাকার যাত্রীরা সহজে এবং দ্রুত জানাজায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।



















