সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর দেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত হওয়ায় তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, কৃষকদের সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। এ সময় তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত