বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত ৩২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে নেতাকর্মীদের বহনকারী একটি বাস কুমিল্লার বাগমারা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসা বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এ সময় বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বলেন, ৪২ আসনের বাসটিতে থাকা নেতাকর্মীরা ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আহত অন্যদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ